CartoBD – Online Shopping in Bangladesh | Smart & Affordable Products

রিটার্ন, এক্সচেঞ্জ ও বিক্রয়োত্তর সেবা নীতি

Cartobd.com-এ আপনার সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য। আমাদের স্বচ্ছ নীতি অনুসরণ করে আপনি সহজেই রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারবেন।

↩️
রিটার্ন নীতি

Return Policy

ডেলিভারির সময়ই পণ্য যাচাই করুন ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থায় পণ্যটি খুলে ভালোভাবে পরীক্ষা করুন। কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিকভাবে জানান এবং পণ্য ফেরত দিন।

কাস্টমার-ইনিশিয়েটেড রিটার্ন 

ব্যক্তিগত কারণে পণ্য ফেরত দিতে চাইলে ডেলিভারি চার্জ কাস্টমারকেই বহন করতে হবে। পণ্যটি অবশ্যই অব্যবহৃত ও অক্ষত অবস্থায় থাকতে হবে।

ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য Cartobd দায়বদ্ধ

আমাদের পক্ষ থেকে ভুল পণ্য বা ত্রুটিপূর্ণ পণ্য পাঠানো হলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ Cartobd.com বহন করবে এবং দ্রুত সঠিক পণ্য পাঠানো হবে।

🔃

এক্সচেঞ্জ নীতি

Exchange Policy

 

২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ জানান বাধ্যতামূলক পণ্য ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আনবক্সিং ভিডিওসহ অভিযোগ জানাতে হবে। ভিডিও প্রমাণ ছাড়া এক্সচেঞ্জ রিকোয়েস্ট গ্রহণযোগ্য হবে না।

মূল্য নির্ধারণ শর্ত এক্সচেঞ্জকৃত পণ্যের মূল্য অবশ্যই মূল পণ্যের সমান বা বেশি হতে হবে। কম মূল্যের পণ্যে এক্সচেঞ্জ করা সম্ভব নয় এবং মূল্যের পার্থক্য ফেরতযোগ্য নয়।

 

পণ্যের অবস্থা এক্সচেঞ্জের জন্য পাঠানো পণ্য অবশ্যই সম্পূর্ণ অক্ষত, অপরিষ্কার (unwashed) এবং সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় থাকতে হবে। ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য গ্রহণযোগ্য হবে না।

অর্থ ফেরত প্রযোজ্য নয় বিক্রিত পণ্যের বিপরীতে কোনো অর্থ ফেরত (Refund) দেওয়া হয় না। এক্সচেঞ্জ পলিসির আওতায় শুধুমাত্র পণ্য পরিবর্তন করা সম্ভব।

 

🛡️ বিক্রয়োত্তর সেবা ও ওয়ারেন্টি

After-Sales Service & Warranty

১. ওয়ারেন্টি/গ্যারান্টি দাবি করুন ওয়ারেন্টি বা গ্যারান্টিপ্রাপ্ত পণ্যে সমস্যা দেখা দিলে নির্দিষ্ট মেয়াদের মধ্যে পণ্যটি ওয়ারেন্টি কার্ডসহ আমাদের অফিসে পাঠাতে হবে। ওয়ারেন্টি কার্ড ছাড়া দাবি গ্রহণযোগ্য হবে না।
২. ৫-১০ কর্মদিবসের মধ্যে প্রসেস সম্পন্ন পণ্য গ্রহণের পর ৫ কর্মদিবসের মধ্যে রিপ্লেসমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং আপনাকে আপডেট জানানো হবে।
৩. পণ্য সংগ্রহের বিকল্প রিপ্লেসমেন্ট পণ্য ডেলিভারি চার্জ কাস্টমারকে বহন করতে হবে। তবে ইচ্ছা করলে কাস্টমার সরাসরি আমাদের অফিসে এসেও পণ্য সংগ্রহ করতে পারবেন।

এই নীতিমালা পরিবর্তনের অধিকার Cartobd.com সংরক্ষণ করে।
যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

Scroll to Top